মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) বিকাল ৪টা ৫৫ মিনিটে শহরের সন্তোষে অবস্থিত ভাসানীর মাজারে পৌঁছে তার আত্মার মাগফেরাত ও দেশের কল্যাণ কামনা করে দোয়া করেন।

সংস্কারে এমন সময় নিবেন না যাতে মানুষ ধৈর্যহারা হয়: শামসুজ্জামান দুদু

সংস্কারে এমন সময় নিবেন না যাতে মানুষ ধৈর্যহারা হয়: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আপনারা সংস্কার করেন, কিন্তু এমন সময় নিবেন না, যাতে মানুষ ধৈর্যহারা হয়। মানুষের ধৈর্য থাকতে থাকতেই নির্বাচন দেয়ার তাগিদ দিয়েছেন তিনি। আজ (রোববার, ১৭ নভেম্বর) টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।