রেসিডেন্সি ও ভ্রমণ নীতিতে বড় পরিবর্তন আনলো কাতার
অভিবাসী ও পর্যটকদের রেসিডেন্সি ও ভ্রমণ সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে কাতার সরকার। এখন থেকে কোনো প্রবাসীর আকামা বাতিলের পর দেশটিতে দুই সপ্তাহের বেশি অবস্থান করতে পারবেন না। যার মেয়াদ আগে ছিলো ৩০ দিন। এছাড়া, নির্দিষ্ট সময়সীমার পর দেশটিতে অবস্থান করলে পর্যটকদের গুণতে হবে মোটা অংকের জরিমানা। নতুন আইনকানুন মেনে চলার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের।