ভোট ডাকাতির চেষ্টা করলে পালানোর জায়গা পাবেন না: হাসনাত আবদুল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করলে কেউ পালানোর জায়গা পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।