Recent event
ভোটের মাঠে
ভোটের মাঠে ভরাডুবি: হেভিওয়েটসহ যারা জামানত হারালেন

ভোটের মাঠে ভরাডুবি: হেভিওয়েটসহ যারা জামানত হারালেন

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Election) শেষে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রার্থীদের ভোটের ব্যবধান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল গেজেট (Election Result Gazette) আকারে প্রকাশিত হয়েছে। আর এই ফলাফলের ব্যবচ্ছেদ করতে গিয়ে দেখা যাচ্ছে, বিপুল সংখ্যক প্রার্থী তাদের জামানত (Security Deposit) হারিয়েছেন।

‘গণহত্যার দায়ে ভোটের মাঠে ফেরার নৈতিক অধিকার হারিয়েছে আওয়ামী লীগ’

‘গণহত্যার দায়ে ভোটের মাঠে ফেরার নৈতিক অধিকার হারিয়েছে আওয়ামী লীগ’

গণহত্যা চালানোয় ভোটের মাঠে ফেরার নৈতিক অধিকার হারিয়েছে আওয়ামী লীগ। ১৮ বছর আগে আওয়ামী লীগের লগি-বৈঠা তাণ্ডব নিয়ে রাজধানীতে জামায়াতে ইসলামীর আলোচনায় এ মন্তব্য করেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। আর বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনও পাশাপাশি চলতে পারে না।