ব্যালট জমা না দিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টা, কুষ্টিয়ায় যুবকের কারাদণ্ড
কুষ্টিয়ার মিরপুরে ভোটের ব্যালট জমা না দিয়ে কেন্দ্র ত্যাগের চেষ্টার দায়ে শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১৫ দিনের দণ্ড দেয়া হয়েছে।