
কুষ্টিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারায় অজ্ঞাতপরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের রেললাইনের পূর্ব পাশে একটি মাছ আবাদি খাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ২ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ছেলে ও মা হলেন- চাঁদগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাবিল সর্দারের ছেলে বিপ্লব সর্দার (২৮) ও তার স্ত্রী জোছনা খাতুন (৪৮)।

কুষ্টিয়ায় পদ্মার তীরে গ্রামবাসীর ওপর দুর্বৃত্তের গুলি
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তীরে গ্রামবাসীর ওপর অতর্কিত গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আমিরুল ইসলাম নামে এক কৃষকসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় উপজেলার রায়টা বালু ঘাটে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। আজ সোমবার (২ জুন) সকালে উপজেলার বাহাদুরপুর এলাকার একটি বাড়ির ছাদ থেকে এসব উদ্ধার করা হয়।