
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
আগামীকাল অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন।

নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে। এর মধ্য দিয়ে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান।

কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আগামীকাল (বুধবার, ১১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিটিভেতে ভাষণটি রেকর্ড করা হবে।

দল-মত নির্বিশেষে সবার মান-ইজ্জত ও অধিকারের সুরক্ষা দেবে জামায়াত: শফিকুর রহমান
জাতির উদ্দেশে দেয়া পুরো ভাষণ
মানবিক ও উন্নত দেশ গড়ার জন্য দল-মত-নির্বিশেষে সবার মান-ইজ্জত ও অধিকারের সুরক্ষা দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় সরকার গঠন করলে প্রথম দিনে ফজর নামাজ পড়েই আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন শুরু করব।

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) আনুমানিক দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে প্রচার করবে।

বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা যেসব বিষয় তুলে ধরলেন
হান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তিনি এ ভাষণ দেন। তার এ ভাষণ একযোগে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার সম্প্রচার করে। প্রধান উপদেষ্টা তার ভাষণে বিজয় দিবসে জাতিকে শুভেচ্ছা জানান।

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তিনি এ ভাষণ দেবেন।

‘সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা; প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দাবি করেছেন, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেয়া ভাষণে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন। তিনি বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা। ঐকমত্য কমিশনে এ বিষয়ে আলোচনা হয়নি।’ আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এখন টিভিকে তিনি এসব কথা জানান।

যেভাবে হবে সংবিধান সংস্কার
জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন বিষয়ে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় নির্বাচনের দিন আয়োজিত গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একইসঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্বাচনের দিন গণভোটের ঘোষণাসহ প্রধান উপদেষ্টার ভাষণে আরও যা আছে
জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে তিনি জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনই দেশে গণভোট আয়িাজিত হবে। আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করে।

নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের দিন দেশে গণভোট আয়োজিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি একথা বলেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করে।

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ দুপুর আড়াইটায়
জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণ আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার সম্প্রচার করবে।