‘২০৩৬ সালে টাকার কোনো মূল্য থাকবে না’— ইলোন মাস্ক
আগামী ১০ বছরের মধ্যেই মানুষের জীবনে টাকা তার প্রাসঙ্গিকতা হারাবে বলে মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলোন মাস্ক। তিনি জানিয়েছেন, ২০৩৬ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবটের কল্যাণে দুনিয়ায় এমন এক ‘অবিশ্বাস্য প্রাচুর্যের’ যুগ শুরু হবে, যেখানে টাকার কোনো মূল্যই থাকবে না। সম্প্রতি দ্য ইকোনমিস্টের সঙ্গে সাম্প্রতিক পডকাস্টে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এনডিটিভির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।