Recent event
ব্যারিস্টার কায়সার কামাল
প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন ব্যারিস্টার কায়সার কামাল

প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন ব্যারিস্টার কায়সার কামাল

প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশিত প্রতিমন্ত্রীর তালিকার ৬ নম্বরে ব্যারিস্টার কায়সার কামালের নাম দেখা যায়।

নির্বাচিত হলে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে: ব্যারিস্টার কায়সার কামাল

নির্বাচিত হলে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে: ব্যারিস্টার কায়সার কামাল

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-১ আসনের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, নির্বাচিত হলে পাহাড় থেকে সমতল—গারো, হাজং ও বাঙালি সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হবে। আজ (রোববার, ২৫ জানুয়ারি) সন্ধ্যায় নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের ডাকুমারা এলাকায় নির্বাচনি প্রচারণাকালে তিনি এ কথা বলেন।

‘জঙ্গি নাম দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে আওয়ামী লীগ নাটক করতো’

‘জঙ্গি নাম দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে আওয়ামী লীগ নাটক করতো’

বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে দলটির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘জঙ্গির নাম দিয়ে রাজনৈতিক ফায়দা লুটার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ নাটকগুলো করতো।’ আজ (মঙ্গলবার, ৬ জানুয়ারি) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের মারকাজ মাদ্রাসা মাঠে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও উলামাদল দুর্গাপুর শাখার আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

'বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি জেলায় স্পেশালাইজড হাসপাতাল তৈরি করা হবে'

'বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি জেলায় স্পেশালাইজড হাসপাতাল তৈরি করা হবে'

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি জেলায় স্পেশালাইজড হাসপাতাল তৈরি করা হবে। তিনি বলেন, 'স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রান্তিক পর্যায়ে জনগণের মাঝে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চক্ষুসহ বিভিন্ন চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।'