
প্রচণ্ড গরমে রাস্তার আখের রস খাচ্ছেন? জেনে নিন ৫টি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও সতর্কতা
চলতি তীব্র তাদদাহ ও প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা আখের রস যেন মুহূর্তেই শরীরে এনে দেয় স্বস্তি ও প্রশান্তি। আখের রসকে প্রাকৃতিক এনার্জি ড্রিংক বলা হলেও রাস্তার পাশে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই পানীয় উপকারের চেয়ে শরীরে বেশি ক্ষতি ডেকে আনছে না তো? পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, কিছু অতি প্রয়োজনীয় সতর্কতা না মেনে আখের রস পান করলে তা টাইফয়েড, ডায়রিয়া বা জন্ডিসের মতো মারাত্মক রোগের কারণ হতে পারে। সুস্থ থাকতে আজই জেনে নিন আখের রস খাওয়ার ৫টি গুরুত্বপূর্ণ সতর্কতা (Sugarcane Juice Health Risks and Side Effects in Summer)।

প্লাস্টিক বর্জ্য থেকে ব্যথানাশক ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়া!
প্লাস্টিক বর্জ্য থেকে ব্যথানাশক ওষুধ তৈরির এক অভিনব পদ্ধতি আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। এ নিয়ে সম্প্রতি সময়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। ইউনিভার্সিটি অব এডিনবার্গের কেমিক্যাল বায়োটেকনোলজির অধ্যাপক স্টিফেন ওয়ালেস গবেষণাটি পরিচালনা করেন।

পাখি বাঁচাতে ড্রোন দিয়ে বনে ছাড়া হচ্ছে মশা
হাওয়াই দ্বীপপুঞ্জে আকাশে উড়ছে ড্রোন, আর সেখান থেকে নামছে হাজার হাজার মশা। কিন্তু এসব মশা কারও ক্ষতি করছে না। বরং বনে-বনে ঘুরে পাখিদের জীবনরক্ষা করছে। বিপন্ন প্রজাতির পাখিদের বাঁচাতে বিজ্ঞানীদের এই অভিনব চেষ্টা যা ড্রোন, ব্যাকটেরিয়া, আর আধুনিক প্রযুক্তির মিশেলে প্রকৃতি বাঁচানোর এক সাহসী অভিযান।

চরম আবহাওয়ায় বাড়ছে কঙ্গো-সুদানে কলেরা সংক্রমণ
চলতি বছর কঙ্গোতে কলেরা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মৃত্যু সাত শতাধিক। চরম আবহাওয়া, দুর্বল স্যানিটেশন ও বিশুদ্ধ পানির অভাবে দেশটিতে দ্রুত ছড়িয়ে পড়ছে কলেরা। দক্ষিণ কিভু প্রদেশের স্বর্ণ খনির শ্রমিকদের মধ্যে প্রাদুর্ভাব ছড়িয়েছে সবচেয়ে বেশি। এদিকে সুদানে কলেরা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭০ হাজার। দেশটির ১৮টি রাজ্যের ১৩টিতেই কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।