সংসদে ‘ব্যাংক রেজোলিউশন বিল’ পাশ; জনমত যাচাইয়ের প্রস্তাব নাকচ
আমানতকারীদের সুরক্ষা এবং ব্যাংক খাতের বিশৃঙ্খলা ঠেকাতে বহুল আলোচিত ‘ব্যাংক রেজোলিউশন বিল- ২০২৬’ জাতীয় সংসদে পাশ হয়েছে। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনে বিরোধী দলের আপত্তি ও জনমত যাচাইয়ের প্রস্তাব নাকচ করে কণ্ঠভোটে বিলটি পাস হয়।