বৈশ্বিক পরিবর্তনেও বাংলাদেশ-চীন বন্ধুত্ব অটুট থাকবে: শি জিনপিং
প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। আজ (শুক্রবার, ২৬ জুন) চীনের স্থানীয় সময় সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়। বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব বদলাবে না এবং চীন সব সময়ই বাংলাদেশের নির্ভরযোগ্য বন্ধু এবং অংশীদার হিসেবে পাশে থাকবে।’