ভারতের ছত্তিশগড়ের একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে ৯ জন নিহত এবং অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার ছত্তিশগড়ের শক্তি জেলার বেদান্ত লিমিটেড বিদ্যুৎকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।