যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড দৃঢ়তার সঙ্গে প্রতিহত করা হবে: বিজিবি মহাপরিচালক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড দৃঢ়তার সঙ্গে প্রতিহত করা হবে বলে জানিয়েছে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করতে বিজিবি সদস্যদের নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে ষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদের কাজ করতেও আহ্বান জানান।