জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে আজ মাঠে নামছে বাংলাদেশ
পাঁচ বছর পর জিম্বাবুয়ের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। আজ (রোববার, ২৮ জুন) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় সিরিজের একমাত্র টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের মধ্যে না পড়লেও, আসন্ন একাধিক অ্যাওয়ে সিরিজের প্রস্তুতি হিসেবে এটিকে বড় সুযোগ হিসেবে দেখছেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।