কিরগিজস্তানের ভিসা জটিলতা: দেশে ফিরে আটকা অর্ধশত বাংলাদেশি শিক্ষার্থী
ভিসা জটিলতায় পড়েছেন কিরগিজস্তানের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাংলাদেশি অর্ধশত শিক্ষার্থী। প্রশাসনিক কাজ ও বিশ্ববিদ্যালয় স্থানান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে দেশে এসে আটকা পড়েছেন তারা। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও ফেরার সময় ভিসার আবেদন বাতিল করে দিয়েছে দেশটি। যাদের অনেকের ২ বছরে খরচ হয়েছে ২০ লাখ টাকার বেশি। দেশে আটকা পড়ায় অনিশ্চয়তায় ভবিষ্যৎ।