২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ আজ, জানা যাবে কার মুখোমুখি হবে বাংলাদেশ
আফ্রিকার মাটিতে আবারও বসতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের (ICC ODI World Cup 2027) পূর্ণাঙ্গ সূচি ও টিকিট সংক্রান্ত আপডেট প্রকাশ করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। সাউথ আফ্রিকার কেপটাউনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মেগা টুর্নামেন্টের এই সময়সূচি তুলে ধরা হচ্ছে (2027 ODI World Cup Final Schedule Announcement)।