দেশে ‘পরিবেশ পুলিশ’ ইউনিট গঠনের উদ্যোগ
পরিবেশ খাতে অপরাধ প্রতিরোধে একটি বিশেষায়িত পরিবেশ পুলিশ ইউনিট গঠনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে প্রণীত এ প্রস্তাবটি আসন্ন পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হতে পারে।