বিরোধীদল
বিরোধীদল নয়, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারকেই ভূতে ধরেছে: পরওয়ার

বিরোধীদল নয়, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারকেই ভূতে ধরেছে: পরওয়ার

বিরোধীদল নয়, জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে সরকারকেই ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সরকার দেশকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যেতে চায়। ক্ষমতায় আসার দুই মাসের মাথায় সব জায়গায় দখল বাণিজ্য শুরু করেছে।

নারী আসন সংরক্ষণ বিল পাশে ব্যর্থ বিজেপি; বিরোধীদলগুলোকে দায়ী করলেন মোদি

নারী আসন সংরক্ষণ বিল পাশে ব্যর্থ বিজেপি; বিরোধীদলগুলোকে দায়ী করলেন মোদি

নারী আসন সংরক্ষণ বিল পাশে ব্যর্থ হওয়ায় কংগ্রেস, তৃণমূলসহ বিরোধীদলগুলোকে দায়ী করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আশ্বস্ত করেন, নারীদের কোটা সংরক্ষণের দাবিতে সরব থাকবে এনডিএ জোট। এদিকে সংসদে ‘ডিলিমিটেশন বিল’ পাশ না হওয়ায় বিজেপির পরাজয় হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে কেন্দ্রের উত্তাপের মাঝেই আসন্ন বিধানসভা নির্বাচনে পছন্দের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন সেলিব্রিটিরা।

সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করায় রাজপথে নামতে বাধ্য হচ্ছে ১১ দলীয় ঐক্য: ডা. শফিকুর

সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করায় রাজপথে নামতে বাধ্য হচ্ছে ১১ দলীয় ঐক্য: ডা. শফিকুর

সংবিধানের ইচ্ছেমতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় বিএনপি দেশ চালাতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদে বিরোধীদলের কণ্ঠরোধ করা হচ্ছে, তাই জনস্বার্থ রক্ষায় রাজপথে নামতে বাধ্য হচ্ছে ১১ দলীয় ঐক্য।

বিএনপি নব্য ফ্যাসিজমের পথে; প্রতিবাদ জানাতেই বিরোধীদলের ওয়াকআউট: ডা. শফিকুর

বিএনপি নব্য ফ্যাসিজমের পথে; প্রতিবাদ জানাতেই বিরোধীদলের ওয়াকআউট: ডা. শফিকুর

বিএনপি নব্য ফ্যাসিজমের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, তাদের উদ্দেশ্য জনগণের সঙ্গে প্রতারণা করা। এর প্রতিবাদ জানাতেই ‘ওয়াকআউট’ করেছে বিরোধীদল।

জনগণকে সঙ্গে নিয়ে গণভোট বাস্তবায়নের পথে হাঁটবে বিরোধীদল: জামায়াত আমির

জনগণকে সঙ্গে নিয়ে গণভোট বাস্তবায়নের পথে হাঁটবে বিরোধীদল: জামায়াত আমির

যেভাবে গণভোট রায় বাস্তবায়ন করা যায়, জনগণকে সঙ্গে নিয়ে সেই পথেই বিরোধীদল হাঁটবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ (বুধবার, ১ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

জাতীয় সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

জুলাই সনদ আদেশ ও বিরোধীদলের নেতাকে ‌‌‘মিসকোড’ করাকে কেন্দ্র করে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। আজ (বুধবার, ১ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।

সব ধরনের সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী

সব ধরনের সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী

দেশের সব ধরনের সংস্কার কার্যক্রম সংবিধানের কাঠামোর ভেতরে পরিচালিত হবে এবং ‘জুলাই সনদ’ সেই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে ‘বিধি-৬২’ ধারায় জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন।

‘সংসদে বিরোধীদলকে পর্যাপ্ত সময় দেয়া হচ্ছে না অভিযোগ সত্য নয়’

‘সংসদে বিরোধীদলকে পর্যাপ্ত সময় দেয়া হচ্ছে না অভিযোগ সত্য নয়’

সংসদ অধিবেশনে কথা বলার জন্য বিরোধীদলকে পর্যাপ্ত সময় দেয়া হচ্ছেনা এমন অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি। গতকাল (রোববার, ২৯ মার্চ) দুপুরে সচিবালয়ের কেবিনে কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক শেষ এসব কথা জানান তিনি।

জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে বৈঠকে বিরোধীদল

জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে বৈঠকে বিরোধীদল

প্রায় ১৩ দিন পর পুনরায় শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে বৈঠকে বসেছে সংসদের বিরোধীদল। আজ (রোববার, ২৯ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে বিরোধীদলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

হঠাৎ উত্তপ্ত সংসদ অধিবেশন

হঠাৎ উত্তপ্ত সংসদ অধিবেশন

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে সংসদ হঠাৎই উত্তপ্ত হয়ে উঠেছে। সংসদের কার্যবিধি অনুযায়ী বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় সংসদে ভাষণ দিতে আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় রাষ্ট্রপতির নাম ঘোষণার সময়ই বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন। তারা হাতে বিভিন্ন লেখা সম্পর্কিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই: জামায়াত আমির

জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, জুলাই প্রস্তাবের পুরোপুরি বাস্তবায়ন চায় দলটি। সে প্রেক্ষিতে বিরোধীদলের যেটুকু প্রাপ্য, সেটুকুই চান তারা। তিনি বলেন, ‘আমরা জুলাই সনদের আংশিক নয়, পুরো প্যাকেজ চাই।’

জামায়াত বিরোধীদল হিসেবে জনগণের সঙ্গে থাকবে, জনস্বার্থ রক্ষাই মূল দায়িত্ব: ডা. শফিকুর

জামায়াত বিরোধীদল হিসেবে জনগণের সঙ্গে থাকবে, জনস্বার্থ রক্ষাই মূল দায়িত্ব: ডা. শফিকুর

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত দায়িত্বশীল বিরোধীদল হিসেবে জনগণের সঙ্গে থাকবে, জনস্বার্থ ও দেশের স্বার্থ রক্ষাই হবে জামায়াতের মূল দায়িত্ব।