বিমান প্রতিরক্ষা ব্যবস্থা

ইরানকে বিমান প্রতিরক্ষা দিলে চীনকে ‘বড় সমস্যার’ মুখে পড়তে হবে: ট্রাম্প
ইরানকে অস্ত্র পাঠালে চীনকে ‘বড় সমস্যার’ মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হয়, বেইজিং গোপনে তৃতীয় দেশগুলোর মাধ্যমে ইরানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে পারে। তবে চীন এ অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। রয়টার্স বরাত দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানজুড়ে বিস্ফোরণের শব্দ; আহভাজের হাসপাতাল ক্ষতিগ্রস্ত
ইরানের রাজধানী তেহরানের মধ্যাঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স) সক্রিয় হওয়ার পাশাপাশি রাজধানীর পূর্ব ও পশ্চিমাংশেও ভয়াবহ বিস্ফোরণের খবর জানা যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত থাকায় ইরানের আরও অনেক শহরে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং সেখানে একজন নিহত হয়।