
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: প্রাণহানি বেড়ে ৬৬ জন, এখনো নিখোঁজ ৪ জন
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। এখনো নিখোঁজ রয়েছেন চারজন। উড্ডয়নের সময় রানওয়ের শেষ প্রান্তে গিয়ে বিমানটি বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিধ্বস্ত হওয়ার সময় একটি গাছের সঙ্গে বিমানটির ধাক্কা লাগে বলেও ধারণা তাদের।

কলম্বিয়ায় ১২৫ সেনা নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, জীবিত উদ্ধার ৭১
কলম্বিয়ায় ১২৫ জন সেনা নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের শঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ৭১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরাকে মার্কিন বিমান বিধ্বস্তে ৬ আরোহীর সবাই নিহত
ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হওয়া মার্কিন বিমান বাহিনীর ‘কেসি-১৩৫’ রিফুয়েলিং এয়ারক্রাফটের নিখোঁজ দুই সদস্যসহ মোট ছয় আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আজ এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।

ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৭
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজ্যটির ছাতরা জেলার সিমারিয়া গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। খবর এনডিটিভির।

জাপানে টাইফুন পিইপাহয়ের আঘাতে আহত ২৩
জাপানে টাইফুন পিইপাহয়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ২৩ জন। বিধ্বস্ত হয়েছে অন্তত ২২০টি ঘরবাড়ি।

মাইলস্টোন ট্র্যাজেডি: এক মাস পর আরও এক শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার এক মাস পর তাসনিয়া নামে ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ২৩ আগস্ট) সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্য জানান।

ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে দুই মন্ত্রীসহ নিহত ৮
সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশ ঘানার প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ মোট আটজন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে ৩ জন ক্রু ও ৫ আরোহী ছিলেন।

ঢাকায় বিমান দুর্ঘটনা: আলজেরিয়ার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানির ঘটনা ঘটে। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক ও সংহতি প্রকাশ করেছে আলজেরিয়া।

বিমান বিধ্বস্ত: জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান তিন দিনের জন্য স্থগিত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

বিমান বিধ্বস্তে শনাক্তকৃত মরদেহ অতিসত্বর হস্তান্তর করা হবে: প্রেস উইং
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মরদেহ অতিসত্বর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আজ (সোমবার, ২১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

মাইলস্টোন ট্র্যাজেডি: নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের নম্বর
রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে এখন পর্যন্ত পাইলটসহ ১৯ জন নিহত হয়েছেন। এছাড়াও দগ্ধ হয়েছেন ১৫০ এর বেশি।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত, জরুরি হটলাইন চালু
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে হটলাইন নম্বর চালু করা হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে এটি চালু করা হয়েছে। হটলাইন নম্বরটি হলো ০১৯৪৯০৪৩৬৯৭। এখানে কল দিয়ে যে কেউ তথ্য সংগ্রহ করতে পারবেন।