বিএনপি অভিযোগ

নির্বাচন বিতর্কিত করতে কারচুপি ও সহিংসতা জনগণ রুখে দিয়েছে: মাহদী আমিন
জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, নির্বাচনকে বিতর্কিত করতে কালো টাকা, কারচুপি ও নানা সহিংসতা হয়েছে। এর প্রেক্ষিতে যারা দায়িত্বে ছিলেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধে দৃষ্টান্ত স্থাপন করেছে। অনেক জায়গায় এ ধরনের অপপ্রয়াসকে জনগণ রুখে দিয়েছে।

যাদের পরাজয় নিশ্চিত, তারাই ভোট বানচালের চেষ্টা করছে: নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, যারা পরিবর্তনের প্রতিপক্ষ, যাদের পরাজয় নিশ্চিত তারাই ভোট বানচালের চেষ্টা করছে। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) রাতে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) সঙ্গে বৈঠকে শেষে তিনি এ মন্তব্য করেন।