
বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২
রাজধানীর বনানী সেতু ভবন এলাকায় ভূঁইয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কার ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

বাস মালিকদের দ্বন্দ্বে রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ
বাস মালিকদের দ্বন্দ্বকে কেন্দ্র করে রাজশাহী-নাটোর রুটে আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) সকাল থেকে বাস চলাচল বন্ধ। এতে রাজশাহীর সঙ্গে বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ বিঘ্নিত হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। এখন পর্যন্তও পরিস্থিতির উন্নতি হয়নি। ফলে যাত্রীরা বিকল্প গাড়িতে করে চলাচল করছেন।

দিনাজপুরে নানার বাড়ি বেড়াতে এসে বাসচাপায় শিশুর মৃত্যু
দিনাজপুরের বিরল উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে বাসচাপায় এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) বিকেল আনুমানিক ৬টায় উপজেলার ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজার এলাকার গরুহাটিতে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড, নিহত ১
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে পুরো বাসটি। এ সময় বাস থেকে দ্রুত নামতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

ঢাকা-আরিচা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৪
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের মূলজান এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় ৪০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় যানজটের সৃষ্টি হয়।

সিরাজগঞ্জে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে বাস উল্টে নিহত ৩
সিরাজগঞ্জের নলকায় নিয়ন্ত্রণ হারানো বাস সড়ক বিভাজকে (রোড ডিভাইডার) ধাক্কা দিয়ে উল্টে তিন জন নিহতের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

হবিগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাস উল্টে আহত ১৫
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার দ্বিগম্বর বাজার এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁয় বাসের ভেতর থেকে হেলপারের মরদেহ উদ্ধার
নওগাঁর একটি বাসের ভেতর থেকে জাহিদ ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) বেলা ১১টার দিকে শহরের বাইপাস বরুণকান্দির মোড়ে একটি গ্যারেজে রাখা বাস থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

সায়েদাবাদে বাসের ধাক্কায় নিহত অটোরিকশা আরোহী নারী
রাজধানীর সায়েদাবাদে বাসের ধাক্কায় তাসলিমা আক্তার (৩৪) নামের এক অটোরিকশা আরোহী নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটেরিকশাচালক আহত হয়েছেন।

যশোরে চলন্ত বাসে আগুন; অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত নড়াইল এক্সপ্রেস বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে, বাসের সব যাত্রী নিরাপদে বের হতে সক্ষম হয়েছেন।

সড়কেই শেষ হলো মুফতি মমিনের গল্প
ঢাকায় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন মুফতি আব্দুল মমিন। স্ত্রী-সন্তান নিয়ে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে ঈদ কাটিয়েছেন তিনি। ঈদের ছুটি শেষে স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে ঢাকার মোহাম্মদপুরে কর্মস্থলে ফিরছিলেন তিনি। কিন্তু সেই যাত্রাই হয়ে গেল শেষ যাত্রা। সড়ক দুর্ঘটনায় নিভে গেল পুরো পরিবারের আলো।

ভারতে বাস-লরির সংঘর্ষে নিহত ১৩
ভারতের অন্ধ্র প্রদেশে একটি যাত্রীবাহী বাস ও লরির সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।