পর্দা নামলো বাণিজ্য মেলার, শেষ দিনের ছাড়ে খুশি ক্রেতারা
পর্দা নামলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ)। গতকাল (শনিবার, ৩১ জানুয়ারি) শেষ দিনে অতিরিক্ত মূল্যছাড় পাওয়ায় খুশি ক্রেতারা। আর বিক্রিসহ সামগ্রিকভাবে মেলা নিয়ে সন্তুষ্ট বিক্রেতারাও। মেলায় এবার কেনাবেচা হয় প্রায় ৩৯৩ কোটি টাকা আর রপ্তানি আদেশ মিলেছে প্রায় ২২৫ কোটি টাকার।