নতুন শুল্ক আরোপে পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি: বাণিজ্যমন্ত্রী
নতুন করে শুল্ক আরোপে পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ (শুক্রবার, ২৪ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার চা শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করনের লক্ষ্যে লাক্তাতুরা এলাকায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশু সেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।