বাড্ডায় পুরাতন দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু
রাজধানীর উত্তর বাড্ডায় পুরাতন দেয়াল ধসে দুই শিশু মারা গেছে। তারা হলো- আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)। আজ (বুধবার, ১১ মার্চ) বেলা ১২টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০নং লেনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা দেড়টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।