বসুন্ধরায় নিম্নমানের শিশু খাদ্য ও কসমেটিক বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত এবং ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) পরিচালিত অভিযানে বিএসটিআইয়ের পরীক্ষণ ও প্রয়োজনীয় অনুমোদন (ছাড়পত্র) ব্যতীত নিম্নমানের শিশু খাদ্য ও কসমেটিক বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।