পিএসএলে ফখর জামানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ
পাকিস্তানি তারকা ব্যাটার ফখর জামানের বিরুদ্ধে পাকিস্তান প্রিমিয়ার লীগে (পিএসএল) বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। লাহোর কালান্দার্সের এ ক্রিকেটার অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী, লেভেল-৩ অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্তত এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন।