উপদেষ্টা ফাওজুল কবির খানের ফোন নম্বর হ্যাকড
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের ব্যক্তিগত ফোন নম্বর হ্যাকড হয়েছে। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) দুপুরে ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানিয়েছেন উপদেষ্টা।