ঘরোয়া লিগের প্রশংসায় এএফসি; মাঠের সব সংকট কাটিয়ে উঠতে চায় বাফুফে
বাংলাদেশের ঘরোয়া লিগগুলোর প্রশংসা করেছেন এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে আসা প্রতিনিধিরা। এমনটাই জানিয়েছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। তবে ঘরোয়া ফুটবলের মাঠ-দর্শকখরাসহ নানা ইস্যুতে সমালোচনার মুখে পড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন ( বাফুফে) শীঘ্রই কাটিয়ে উঠতে চায় সব সংকট।