কিশোরগঞ্জ স্টেডিয়ামে খালেদা জিয়ার নাম সংবলিত ফলক পুনঃস্থাপন
কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম সংবলিত ফলক পুনঃস্থাপন করা হয়েছে। আজ (রোববার, ২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফলকটি পুনঃস্থাপন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।