ফরিদপুরে নারীদের বিরুদ্ধে হয়রানি প্রতিরোধে একসঙ্গে কাজ করার অঙ্গীকার
ফরিদপুরে নারীদের বিরুদ্ধে সাইবার বুলিং তথা অনলাইন হয়রানি প্রতিরোধে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নারী নেতৃত্বের সংগঠন ‘নন্দিতা সুরক্ষা’, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা পুলিশ বিভাগের কর্মকর্তারা। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা নারী অবমাননাকর ফেসবুক গ্রুপগুলো শনাক্ত করে দ্রুত বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।