
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ভোট বৃহস্পতিবার
রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে ২০ আগস্ট (বৃহস্পতিবার) প্রায় ৩৫ বছর পর দেশে রাষ্ট্রপতি পদে ভোট হতে যাচ্ছে। আজ (মঙ্গলবার, ১৮ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়।

তারেক রহমানকে সমর্থনে দিয়ে সরে দাঁড়ালেন ঢাকা-১৭ আসনের চার স্বতন্ত্র প্রার্থী
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-১৭ আসনের চার স্বতন্ত্র প্রার্থী। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এ তথ্য জানান।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন: ‘হাঁস’ পেয়ে রুমিন বললেন ‘চুরি করলে ব্যবস্থা নেব’
৪৮ প্রতীক চূড়ান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৪৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রাশসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তার কাঙ্ক্ষিত ‘হাঁস’ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়ে রুমিন সাংবাদিকদের বলেন, ‘আমার এই হাঁস (প্রতীক) যদি কেউ চুরি করার চিন্তাও করে, আমি যথাযথ ব্যবস্থা নেব।’