সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
দুই দশকের রাজনৈতিক বিরতির পর রাষ্ট্রক্ষমতায় ফিরে প্রথম কর্মদিবসেই প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে পা রাখলেন তারেক রহমান। আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নতুন প্রধানমন্ত্রী সচিবালয়ে প্রবেশ করেন। এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।