প্রতিরক্ষা বিল
ইরান যুদ্ধ ইস্যুতে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন মার্কিন ডেমোক্র্যাটরা

ইরান যুদ্ধ ইস্যুতে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন মার্কিন ডেমোক্র্যাটরা

ইরান যুদ্ধ নিয়ে ক্ষোভের জেরে যুক্তরাষ্ট্রের ১ লাখ ১৫ হাজার কোটি ডলারের বার্ষিক প্রতিরক্ষা নীতি বিল আটকে দিয়েছেন সিনেটের ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। গতকাল (মঙ্গলবার, ১৩ জুলাই) এই বিলের ওপর অনুষ্ঠিত ভোটাভুটিতে তারা এই পদক্ষেপ নেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসের সঙ্গে কোনো ধরনের পরামর্শ ছাড়াই ইরানের যুদ্ধে মার্কিন সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়ায় ক্ষুব্ধ ডেমোক্র্যাটরা। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।