প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

বাঁধ নির্মাণে আগের সরকারের দুর্নীতির তদন্ত হবে: মৎস্য প্রতিমন্ত্রী
যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি সড়ক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। এ সময় তিনি বলেন, আগের সরকারের আমলে বেড়িবাঁধ নির্মাণে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্ত করা হবে। একই সঙ্গে খুব শিগগিরই পরিকল্পিতভাবে টেকসই বেড়িবাঁধ নির্মাণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বৈদেশিক বিনিয়োগের আহ্বান প্রতিমন্ত্রী টুকুর
মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং উৎপাদন বৃদ্ধি ত্বরান্বিত করতে বৈদেশিক বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।