আগামী ৫ বছরে সরকারের ১ কোটি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানিয়েছেন, নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি সরকারের কর্মপরিকল্পনায় রয়েছে। তিনি বলেন, এর অংশ হিসেবে সরকারের ১৮০ দিনের একটা রোডম্যাপ (ছয় মাসের পরিকল্পনা) এবং পর্যায়ক্রমে পাঁচ বছরে বাস্তবায়নের টার্গেট রয়েছে।