সব প্রচারমাধ্যমকে সরকার কাজে লাগাতে চায়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
দেশের তরুণ প্রজন্মের মধ্যে মূল্যবোধ গড়ে তুলতে অধীনস্থ সব প্রচারমাধ্যমকে সরকার কাজে লাগাতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।