
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলি; জোড়া মামলায় আসামি ১৩
কক্সবাজার জেলা আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রসহ আটক জিয়াউল হক জিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য লিয়াকত আলী মেম্বারকে ঘিরে আট মাসের ব্যবধানে দ্বিতীয় দফা সশস্ত্র হামলার ঘটনায় পুরো কক্সবাজারজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রাউজানে গুলি করে যুবদল কর্মীকে হত্যা
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে মো. সেলিম নামে এক যুবদল কর্মীকে হত্যা করা হয়েছে। আজ (রোববার, ৬৫ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলার কদলপুরে এ ঘটনা ঘটে।

মিরপুরে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই
রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে মাহমূদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।