লেভিটের পদত্যাগে ফের রদবদল; ট্রাম্প প্রশাসন ছেড়েছেন আরও যেসব শীর্ষ কর্মকর্তা
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট আগস্টের শেষে তার পদ ছাড়ছেন। গত বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দেন। ২০২৬ সালের শুরু থেকে ট্রাম্প প্রশাসন ছাড়া বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সর্বশেষ সংযোজন লেভিট। ২৮ বছর বয়সী লেভিট হোয়াইট হাউসের শীর্ষ মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করা সবচেয়ে কম বয়সী ব্যক্তি।