লোডশেডিং ও তাপদাহে বরগুনায় বিপর্যস্ত পোলট্রি শিল্প
বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পাশাপাশি তীব্র তাপদাহে বরগুনায় বিপর্যয়ের মুখে পড়েছে পোলট্রি শিল্প। দীর্ঘ লোডশেডিং এবং অতিরিক্ত গরমে হিট স্ট্রোক করে প্রতিদিন মারা যাচ্ছে মুরগি। অন্যদিকে এক সপ্তাহের ব্যবধানে বস্তাপ্রতি পোলট্রি ফিডের দাম বেড়েছে ১০০ টাকা। উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি পাইকারি বিক্রিতে মন্দায় খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন অনেকে।