সেহরির শেষ সময়ে অতিরিক্ত পানি পান কি আসলেই স্বাস্থ্যকর?
রমজানে দীর্ঘ সময় রোজা রাখার কারণে শরীরে পানিশূন্যতা (Dehydration) নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। এই ভয় থেকে মুক্তি পেতে অনেকেই সেহরির একেবারে শেষ মুহূর্তে এক গ্লাস নয়, বরং কয়েক গ্লাস পানি একসঙ্গে পান করে থাকেন। তাদের ধারণা, এতে সারাদিন পিপাসা (Thirst) কম লাগবে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে—এই অভ্যাস সবসময় উপকারে আসে না।