
হিমাগার প্রকল্পে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ পার্বত্য এলাকার কৃষকরা
বান্দরবানে কৃষিপণ্য সংরক্ষণের জন্য প্রায় দুই কোটি টাকা মূল্যের হিমাগার নির্মাণের বরাদ্দ থাকলেও পুরোনো ও জরাজীর্ণ একটি ভবনকে ধুয়ে মুছে রঙ করে হিমাগার তৈরির অভিযোগ উঠেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। প্রকল্পের শর্ত অনুযায়ী ৪০ থেকে ৫০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন আধুনিক হিমাগার ভবন নির্মাণের কথা থাকলেও পুরোনো একটি ভবনে হিমাগার তৈরি করায় ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় কৃষকদের মধ্যে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের পুরস্কার বিতরণী
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী কল্যাণ পরিষদের বার্ষিক শিক্ষা বৃত্তি, শিক্ষা প্রণোদনা, সম্মাননা প্রদান, ইফতার সামগ্রী বিতরণী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ১৬ মার্চ) কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ইফতারপূর্ব উন্নয়ন বোর্ডের মাইনী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনের দাবিতে বান্দরবানে ছাত্রসমাবেশ
বৈষম্য, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত পার্বত্য চট্টগ্রাম গঠনের দাবিতে এবং রাষ্ট্রবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে বান্দরবানে ছাত্র-জনতার মহাসমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সমাবেশে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, চাকরি, তিন পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ সকল ক্ষেত্রে পাহাড়ের বাঙালিদের সাথে বৈষম্য দূর করে জনসংখ্যা অনুপাতে বণ্টন করার দাবি জানানো হয়। আজ (শনিবার, ৩১ আগস্ট) দুপুরে বান্দরবানে শহরের প্রেসক্লাব চত্বরে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।