পার্বতীপুর উপজেলা বিএনপি
ব্যালটে হার নেতৃত্বে উত্থান, বিএনপির হাল ধরলেন ব্যারিস্টার কামরুজ্জামান

ব্যালটে হার নেতৃত্বে উত্থান, বিএনপির হাল ধরলেন ব্যারিস্টার কামরুজ্জামান

নির্বাচনের ব্যালটে জয় আসেনি, কিন্তু রাজনৈতিক পথচলা থেমে থাকেনি। বরং নির্বাচন পরবর্তী সময়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান। গেল ২০ আগস্ট বিএনপির ঘোষিত পার্বতীপুর উপজেলা আহ্বায়ক কমিটিতে তাকে আহ্বায়ক করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশ এই সিদ্ধান্তকে তার প্রতি দলের কেন্দ্রীয় নেতৃত্বের আস্থার গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।