পার্কিংবিহীন ভবন মালিকদের নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের সতর্কতা
নারায়ণগঞ্জ নগরীতে পার্কিংবিহীন ভবন ও অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মিত স্থাপনার বিরুদ্ধে নজরদারি শুরু করেছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (নাউক)। এরই অংশ হিসেবে নগরীর বিভিন্ন এলাকায় পার্কিংবিহীন ভবন পরিদর্শন করে ভবন মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করেছেন নাউকের প্রশাসক মাসুকুল ইসলাম রাজীব।