নাব্যতা হারিয়েছে গড়াই নদী; খননেও মিলছে না স্থায়ী সমাধান
নাব্যতা হারিয়ে বালুচরে পরিণত হয়েছে কুষ্টিয়ার গড়াই নদী। কয়েক দফায় খনন প্রকল্প নেয়া হলেও শুষ্ক মৌসুমে বন্ধ হয়ে যাচ্ছে নদীর স্রোতোধারা। অপরিকল্পিত ড্রেজিং, টেকসই পরিকল্পনার অভাব ও খনন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতির কারণে অপচয় হচ্ছে সরকারের কোটি কোটি টাকা।