
অহিংসা ও শান্তি চর্চার মাধ্যমে বিশ্বে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিশ্বে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অহিংসা চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে হবে। একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বিশ্ব গড়তে মহাত্মা গান্ধীর অহিংসা আদর্শ আজও অনুকরণীয়।’

১২ ডিসেম্বরের আগেই নবায়ন হবে গঙ্গা চুক্তি: পানিসম্পদমন্ত্রী
গঙ্গা চুক্তি ২০২৬ এর ১২ ডিসেম্বর এর আগেই নবায়ন করা হবে। ১৯৯৭ সালের মতো গ্যারান্টি যুক্ত চুক্তি করা হবে বলে উল্লেখ করেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় নাফ নদীর পোল্ডার প্রকল্পের কাজ করা হবে: পানিসম্পদমন্ত্রী
দেশের স্বার্থ ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাফ নদী বরাবর পোল্ডারগুলোর পুনর্বাসন প্রকল্পের কাজ নতুনভাবে শুরু করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকবো: পানিসম্পদমন্ত্রী
ভারতের পানি আগ্রাসনসহ যেকোনো ধরনের আগ্রাসন থেকে দেশের মানুষকে রক্ষায় আরও বেশি সজাগ থাকার কথা জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ভারতেরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত।

গঙ্গা চুক্তি নিয়ে জাতিসংঘে জোরালো বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী
গঙ্গা পানি চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ও অধিকার রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে জোরালো বক্তব্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, আগামী মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রীকে গঙ্গা পানি চুক্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে।

বন্যা-ভাঙন রোধে পানিসম্পদমন্ত্রীর সঙ্গে এমপি শাহজাহানের বৈঠক
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়ায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ এবং নদীতীর রক্ষায় জরুরি প্রতিরক্ষা কাজ দ্রুত বাস্তবায়নের বিষয়ে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে বৈঠক করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

তিস্তা মহাপরিকল্পনা নামে হোক বা অন্য নামে হোক, বাস্তবায়ন করবই: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নামে হোক আর অন্য যেকোনো নামে হোক তা বাস্তবায়ন করবই। তিনি বলেন, ‘পদ্মা ব্যারেজের মতো তিস্তা মহাপরিকল্পনা আমরা এ অর্থ বছরে স্টাডি কমপ্লিট করে তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করব।’

আগামী একনেক সভাতেই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প পাশ হবে: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী একনেক সভাতেই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প পাশ হবে, তবে বিশেষজ্ঞ টিমের পরীক্ষা-নিরীক্ষা শেষে কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী এ প্রকল্পকে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বিবেচনায় নিয়েছেন। তাই তিস্তাপারের বাসিন্দাদের আর কোনো চিন্তা নেই।

জাতীয় নদী দিবস পালিত হচ্ছে আজ
সারা দেশে পালিত হচ্ছে জাতীয় নদী দিবস। নদীমাতৃক বাংলাদেশের প্রাণ-প্রকৃতি, অর্থনীতি, কৃষি, সংস্কৃতি ও জনজীবনে নদীর গুরুত্ব তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ (শনিবার, ২৩ মে) এ দিবসটি উদযাপন করা হচ্ছে।

ফ্যাসিবাদ রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পানিসম্পদমন্ত্রীর
ফ্যাসিবাদ যেন আবারও ফিরে আসতে না পারে এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ (বুধববার, ১৩ মে) জাতীয় প্রেসক্লাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রচিত পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিচ্ছে সরকার: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানিয়েছেন, দেশের ২৪ জেলার প্রায় ৭ কোটি মানুষের জীবনের সঙ্গে যুক্ত পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নিচ্ছে সরকার। তিনি বলেছেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে প্রধানমন্ত্রী তারেক রহমান।

পদ্মা ব্যারাজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত: পানিসম্পদমন্ত্রী
পদ্মা ব্যারাজ নিয়ে সরকার শিগগির সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ (বুধবার, ৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।