জ্বরের সময়ে শিশুকে পানিপট্টি; ভুল পদ্ধতিতে বিপদ বাড়তে পারে, জেনে নিন সঠিক নিয়ম
ঠান্ডা-গরমের ফারাকে শিশুদের মধ্যে এখন সর্দিকাশি, জ্বর এবং শ্বাসের সমস্যা (Respiratory problems) প্রকট হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে জ্বরের সঙ্গে শুকনো কাশিও থাকছে। শিশুর শরীরের তাপমাত্রা বাড়লে ঘরোয়া প্রতিকার হিসেবে আমরা প্রথমেই পানিপট্টি (Water compress) বা স্পঞ্জিংয়ের কথা ভাবি। তবে সঠিক নিয়ম না জানলে শিশুর উপকারের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে।