তদন্তে অনিয়ম প্রমাণিত, তবু বহাল বিমানের অভিযুক্ত পাইলটরা
একদিকে স্বজনপ্রীতি ও অযোগ্য পাইলট নিয়োগের অভিযোগ, অন্যদিকে আদালতের নির্দেশও বাস্তবায়ন হয়নি বছরের পর বছর। রাষ্ট্রীয় সংস্থা বিমানের ২০১৮ সালের পাইলট নিয়োগ নিয়ে এখন টেলিভিশনের কাছে এসেছে গুরুত্বপূর্ণ নথি। এতে ওঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। তদন্তে অনিয়মের প্রমাণ মিললেও এখনো বহাল অভিযুক্ত পাইলটরা। তবে এ বিষয়ে ভুক্তভোগী পাইলটদের আশ্বাস দিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী।