জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ১০ স্বর্ণের বারসহ আটক ১
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি স্বর্ণের বারসহ মামুনুর রশিদ (৩৫) নামের একজনকে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আজ (শুক্রবার, ৩ জুলাই) সকালে পাঁচবিবি সীমান্তের শালুয়া এলাকা থেকে এসব স্বর্ণসহ তাকে আটক করা হয়। বিকেল ৫টায় প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।